News71.com
 Bangladesh
 15 Apr 20, 10:35 PM
 83           
 0
 15 Apr 20, 10:35 PM

চাঁদপুরে ৩৫ বস্তা ত্রাণের চাল সহ আটক ইউপি চেয়ারম্যান॥

চাঁদপুরে ৩৫ বস্তা ত্রাণের চাল সহ আটক ইউপি চেয়ারম্যান॥

নিউজ ডেস্কঃ চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীর বাড়ি থেকে পাচারকালে ৩৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন পাচারকৃত চাল আটক করে থানায় খবর দেয়। চাঁদপুর মডেল থানা পুলিশ চাল উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। বুধবার রাত ৮টায় পুলিশ ওই চাল উদ্ধার করে। এই ঘটনার পর ইউপি চেয়ারম্যান রনি গা ঢাকা দেয়। সূত্র জানায়, কল্যানপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের নামে বিতরণের জন্য উপজেলা পরিষদ থেকে দফায় দফায় কয়েক টন ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী অসহায়দের মাঝে কিছু বিলি করার পর তার বাড়িতে গোপনে ৩৫ বস্তা চাল লুকিয়ে রাখেন।

বুধবার দুপুরে চাঁদপুর শহরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাড়ি থেকে ৬৭ বস্তা ত্রাণের চাল উদ্ধারের খবর সে জানতে পারেন। এরপর চেয়ারম্যান রনি তার বাড়িতে মজুদ করা চাল রাতের আধারে একটি মিনিট্রাকযোগে পাচার করার চেষ্টা করেন। পথিমধ্যে দক্ষিণ দাসাদী গ্রামের গাজীর হাট বাজারে ট্রাকভর্তি ত্রাণের চাল দেখে লোকজন তা আটকে রেখে পুলিশে খবর দেয়। মূহুর্তের মধ্যে চেয়ারম্যান রনি পাটোয়ারী কতৃক হয়রানির শিকার সহস্রাধিক লোক ঘটনাস্থলে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা চেয়ারম্যান কে গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান রনি পাটওয়ারীর বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রনি পাটওয়ারীর সহযোগী সফিকুল ইসলাম সফুকে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর করে। এসময় পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত রাখার চেষ্টা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন