News71.com
 Bangladesh
 15 Apr 20, 06:51 PM
 143           
 0
 15 Apr 20, 06:51 PM

রমজানে বাজার ঠিক রাখতে দেশের ৪শ' স্থানে টিসিবি’র পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত॥

রমজানে বাজার ঠিক রাখতে দেশের ৪শ' স্থানে টিসিবি’র পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ সারাদেশে ৪০০টি স্থানে বিক্রয় করা হচ্ছে। প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিসিবির’র এ সকল পণ্য বিক্রয় ও তদারকির সাথে সংশ্লিষ্ট এবং ক্রেতা সাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বুধবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের ৯০টি স্থানে, চট্টগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় জোরদার করা হয়েছে। টিসিবি’র পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।উল্লেখ্য যে, ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের সমন্বয়ে ৮টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ সকল পণ্য দেশের সাধারণ মানুষের কাছে বিক্রয়ের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন