News71.com
 Bangladesh
 14 Apr 20, 10:32 PM
 217           
 0
 14 Apr 20, 10:32 PM

করোনা শনাক্তে শিগগিরই দেশে স্থাপিত হবে আরো ১১ পরীক্ষাগার॥

করোনা শনাক্তে শিগগিরই দেশে স্থাপিত হবে আরো ১১ পরীক্ষাগার॥

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাস শনাক্তে শিগগিরই আরো ১১টি পরীক্ষাগার চালু হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ কথা জানান।এ সময় তিনি জানান, বর্তমানে দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরো ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।ডা. নাসিমা জানান, ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব প্রস্তুত হচ্ছে। ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।ঢাকার ভেতরেরগুলো হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট। এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে। এই ১১টি প্রতিষ্ঠানে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন