News71.com
 Bangladesh
 14 Apr 20, 07:09 PM
 340           
 0
 14 Apr 20, 07:09 PM

করোনা আক্রান্ত পুলিশের এসআই-এর মাধ্যমে সংক্রমিত হলেন ভৈরবের এক ফার্মেসি মালিক॥

করোনা আক্রান্ত পুলিশের এসআই-এর মাধ্যমে সংক্রমিত হলেন ভৈরবের এক ফার্মেসি মালিক॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত হলেন শহরের কমলপুর এলাকার ফার্মেসির মালিক। আক্রান্ত হওয়ার আগে পুলিশ কর্মকর্তা এ ওষুধের দোকান থেকে ওষুধ কিনতেন বলে জানিয়েছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।ওই ওষুধের দোকানের মালিক পুলিশ কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর থেকে দোকান বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলেও তিনি জানান।তিনি আরও জানান, হোম কোয়ারেন্টিাইনে থাকা অবস্থায় ওষুধের দোকানের ওই মালিকের জ্বর, ঠান্ডা ইত্যাদি উপসর্গ দেখা দিলে তার নমুনা পাঠানো হয়।গতকাল সোমবার রাতে আইইডিসিআর থেকে আসা তার প্রতিবেদনে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আইইডিসিআরারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।গত শুক্রবার রাতে ভৈরব থানার এসআই মো. চাঁন মিয়ার করোনাভাইরাসে পজিটিভ হলে তাকে ঢাকার কুর্মিটোলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই রাতেই থানায় কর্মরত দুই পরিদর্শক ওসিসহ ৬৯ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স থেকে নতুন ৩৫ পুলিশকে নিয়োগ দেওয়া হয় ভৈরব থানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন