News71.com
 Bangladesh
 14 Apr 20, 07:08 PM
 298           
 0
 14 Apr 20, 07:08 PM

চলন বিলের মৎস্য ও ফসল তোলা নিয়ে অনলাইনে প্রতিমন্ত্রী পলকের মতবিনিময়॥

চলন বিলের মৎস্য ও ফসল তোলা নিয়ে অনলাইনে প্রতিমন্ত্রী পলকের মতবিনিময়॥

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজ জেলা নাটোরের করোনা পরিস্থিতি নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনসহ জেলার অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ঢাকার সংসদ ভবন সংলগ্ন বাসভবন থেকে তাদের সাথে অনলাইনে যুক্ত হন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত ব্যবস্থা ও সর্বশেষ পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন। আইসিটি প্রতিমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে সচেতন ও সাবধানতা অবলম্বনের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী শস্য ও মৎস ভান্ডার হিসেবে খ্যাত চলন বিলের ফসল মাঠ থেকে ঘরে আনা, কৃষি শ্রমিক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের বিষয়ে সাবধানতা অবলম্বন, খাদ্য সংগ্রহ ও সরবরাহ এবং বিপণন ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যেকোনো সঙ্কট মোকাবেলা করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন