News71.com
 Bangladesh
 14 Apr 20, 07:06 PM
 208           
 0
 14 Apr 20, 07:06 PM

রাজধানীর মগবাজারে চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত॥ হাসপাতাল লকডাউন

রাজধানীর মগবাজারে চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত॥ হাসপাতাল লকডাউন

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালটি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (১৪ এপ্রিল) হাতিরঝিল থানার ওসি অপারেশন গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, হাসপাতালটির চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছে ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ২০৯ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি একজনও। মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন