News71.com
 Bangladesh
 14 Apr 20, 07:06 PM
 135           
 0
 14 Apr 20, 07:06 PM

গাজীপুরে চাল মাপে কম দেয়ায় এক লাখ টাকা জরিমানা।। ডিলারশিপ বাতিল

গাজীপুরে চাল মাপে কম দেয়ায় এক লাখ টাকা জরিমানা।। ডিলারশিপ বাতিল

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল মাপে কম দেওয়ায় মোহাম্মদ জুয়েল হোসেন নামে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা এ আদালত পরিচালনা করেন। ইসমত আরা জানান, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারে মা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন। হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল বিক্রির কথা থাকলেও ওজনে কারচুপি করে ২৫ কেজি দিয়ে ৩০ কেজির দাম রাখছিল।এমন অভিযোগের পর সত্যতা পাওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন