News71.com
 Bangladesh
 14 Apr 20, 11:09 AM
 334           
 0
 14 Apr 20, 11:09 AM

সরবরাহ কমায় রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম॥

সরবরাহ কমায় রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাজারে চড়া দামে বিক্রি হয়ে আসছে চাল-ডালসহ বেশকিছু নিত্যপণ্য। এখন ভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ায় লকডাউন হচ্ছে বিভিন্ন এলাকা। আগে থেকে কেনা পণ্যের মজুদও কমে আসছে। আবার ঘনিয়ে আসছে রমজান মাসও। এতে উদ্বেগ বেড়ে যাওয়ায় বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করছেন ক্রেতারা। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। নিরাপদ বাজার ব্যবস্থা না থাকায় মোকামে বেচাকেনা বন্ধ হয়ে পড়ছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বাজারগুলোতে পণ্যের সরবরাহ কমেছে। এ অবস্থায় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, চিনিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম নতুন করে বেড়েছে। এর মধ্যে দ্বিগুণ বেড়ে আদার দাম পৌঁছেছে ৩০০ টাকায়। ভরা মৌসুমেও অস্বাভাবিকভাবে বাড়ছে রসুনের দাম।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের বাজারদরের তথ্যেও এমন চিত্র রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি মাসে ১৫টি পণ্যের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ডিম ও মুরগি ছাড়া সব পণ্যের দাম বেড়েছে। নতুন করে চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। মসুর ও মুগ ডালের দাম প্রায় ১০ টাকা বেড়েছে। এ ছাড়া কেজিতে পেঁয়াজ ১০ টাকা, রসুন ১০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে ২৫০ থেকে ৩০০ টাকা এখন। তবে এই সময়ে দেশের সবজীর উৎপাদনে কোন ঘাটতি নেই। পাইকারি মোকাম থেকে সঠিকভাবে পন্য জোগাড় করে সরবরাহ করতে পারলে এই দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে সকলের বিশ্বাস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন