News71.com
 Bangladesh
 14 Apr 20, 11:07 AM
 242           
 0
 14 Apr 20, 11:07 AM

এক দিনের জন্য বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন॥

এক দিনের জন্য বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে একদিনের জন্য বসছে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী ১৮ এপ্রিল বিকেলে এ অধিবেশন শুরু হয়ে ওই দিনই শেষ হয়ে যাবে।জাতীয় সংসদের সংশ্লিষ্ট সুত্রগুলো থেকে এমনটাই আভাস পাওয়া গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন। এই দিন অধিবেশন শুরুর পর এক ঘণ্টার মধ্যে তা শেষ করা হতে পারে বলেও ওই সুত্রগুলো জানায়।এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় সংসদের হুইপ ও সরকারি দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হচ্ছে। বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাসের কারণে যেহেতু একটি প্রতিকুল পরিস্থিতির চলছে তাই এ অধিবেশ অতি স্বল্পতম সময়ে শেষ হবে।বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) এর ভয়াবহ তান্ডব চলছে। এর থেকে বাংলাদেশও মুক্ত নয়।

এই পরিস্থিতিতে বসছে জাতীয় সংসদের অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। এই বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বসবে। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। তবে একটি অধিবেশন কত দিন বা কত সময় চলে সেটি ঠিক করে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। ১৮ এপ্রিল সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে ওই দিনই এই কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন