News71.com
 Bangladesh
 13 Apr 20, 09:39 PM
 57           
 0
 13 Apr 20, 09:39 PM

বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার প্যাকেজ তিনগুণ করল এডিবি॥

বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার প্যাকেজ তিনগুণ করল এডিবি॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্বাস্থ্য ও অর্থনীতিতে আর্থিক সহায়তার প্যাকেজের আকার বাড়িয়ে তিনগুণ করেছে। সোমবার ম্যানিলায় সংস্থার প্রধান কার্যালয় এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, এডিবিরি কোভিড-১৯ রেসপন্স প্যাকেজের আকার এখন ২০ বিলিয়ন বা ২০০০ কোটি ডলার । গত ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি।

এডিবি জানিয়েছে, প্যাকেজের মধ্যে ২৫০ কোটি ডলার থাকবে সহজ শর্তের ঋণ এবং অনুদান। বেসরকারি খাতের জন্য থাকবে ২০০ কোটি ডলার। বাংলাদেশ ইতিমধ্যে এডিবির কোভিড-১৯ প্যাকেজ থেকে সহায়তা পেয়েছে। গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে এডিবি। এই সহায়তার আওতায় ২২ হাজার ৬১৭ জন প্রশিক্ষণার্থী নগদে এককালীন ৫০০০ টাকা সহায়তা পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন