
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৩ এপ্রিল, সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার দেয়া ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সোমবার তিনি এ ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভাষণে প্রধানমন্ত্রী করোনাভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন।করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর স্বাধীনতা দিবসের আগের দিন গত ২৫ মার্চ করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।