News71.com
 Bangladesh
 13 Apr 20, 12:47 PM
 96           
 0
 13 Apr 20, 12:47 PM

লকডাউনে বিপাকে হিলির দুগ্ধ খামারিরা॥

লকডাউনে বিপাকে হিলির দুগ্ধ খামারিরা॥

নিউজ ডেস্কঃ বিভিন্ন স্থানে লকডাউন চলায় হিলিতে বন্ধ রয়েছে দুগ্ধজাত পণ্যের দোকান। এতে চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন দুগ্ধ খামারিরা। প্রতিদিন অবিক্রীত থেকে যাচ্ছে অন্তত শত শত লিটার দুধ।সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে ছোট-বড় মিলে অন্তত ১৩০টি খামারে রয়েছে প্রায় ২০ হাজার গরু। এদের থেকে প্রতিদিন প্রায় ১ হাজার লিটার দুধ উৎপাদন হয়। এ কার্যক্রমের সঙ্গে জড়িত শত শত শ্রমিক। দুধ বিক্রির টাকায় চলে খামারি ও শ্রমিকদের পরিবার। কিন্তু করোনাভাইরাসের এ সময়ে গরুর খাদ্য এবং শ্রমিকের বেতন দিতেই হিমশিম খেতে হচ্ছে খামারিদের। খামারিদের সহযোগিতার বিষয়ে নিজেদের অসহায় বলে উল্লেখ করে উপজেলা প্রশাসন।হাকিমপুর উপজেলা ভেটেনারি সার্জন শ্রী রতন সরকার বলেন, বাজারে ক্রেতা অনেক কম। যেকারণে এই দুগ্ধ খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা পর্যাপ্ত পরিমাণ দুধ বাজারে নিয়ে আসছেন কিন্তু বিক্রি করতে পারছেন না। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা প্রত্যেকেই তো অসহায়। সামনের দিনগুলোর জন্য নির্দেশনা না আসলে আসলে সঠিকভাবে বলতে পারছি না তাদের কি ধরনের সহায়তা দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন