News71.com
 Bangladesh
 13 Apr 20, 10:44 AM
 124           
 0
 13 Apr 20, 10:44 AM

সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্নভাবে সেবা চালু রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের॥

সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্নভাবে সেবা চালু রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের॥

নিউজ ডেস্কঃ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিকাশ, রকেটের মতো সব মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্নভাবে সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বলা হয়েছে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার নিজেদের সিস্টেম, ডিস্ট্রিবিউশন এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের জোগান নিশ্চিত করবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায়, সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন