News71.com
 Bangladesh
 12 Apr 20, 06:55 PM
 519           
 0
 12 Apr 20, 06:55 PM

৯৯৯ এ ফোন পেয়ে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করল পুলিশ॥

৯৯৯ এ ফোন পেয়ে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করল পুলিশ॥

নিউজ ডেস্কঃ ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে মেম্বারের বসত ঘরে মাটি খুড়ে ৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সকালে ৯৯৯ (ট্রিপল নাইনে) ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে।এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে। জানা গেছে, একদিন আগে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স্ব-মিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪ জনকে আসামি করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করলে জেল হাজতে পাঠায় আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন