News71.com
 Bangladesh
 12 Apr 20, 06:25 PM
 138           
 0
 12 Apr 20, 06:25 PM

করোনার প্রভাবে বাংলাদেশের জিডিপি(প্রবৃদ্ধি) নামতে পারে ২-৩ শতাংশে॥

করোনার প্রভাবে বাংলাদেশের জিডিপি(প্রবৃদ্ধি) নামতে পারে ২-৩ শতাংশে॥

নিউজ ডেস্কঃ চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে নেমে আসতে পারে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। পরের অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।রোববার (১২ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়। বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইনোনমিক ফোকাস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ পূর্বাভাস।প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২ শতাংশ। তবে চলতি ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ২ থেকে ৩ শতাংশ। এতে আরও বলা হয়, পরবর্তী ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধির পরিমাণ আরও কমতে পারে। এ সময় ১ দশমিক ২ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। ২০২১-২২ অর্থবছরে অল্প বেড়ে জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ ২ দশমিক ৮ থেকে ৩ দশমিক ৯ শতাংশ দাঁড়াবে বলে জানায় বিশ্ব ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন