News71.com
 Bangladesh
 12 Apr 20, 06:19 PM
 121           
 0
 12 Apr 20, 06:19 PM

করোনা রোগীর সেবায় এবার নিজের বাড়ি দিলেন ব্যারিস্টার সুমন॥

করোনা রোগীর সেবায় এবার নিজের বাড়ি দিলেন ব্যারিস্টার সুমন॥

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের ব্যক্তিগত গাড়ি দেয়ার পর এবার নিজের থাকার বাড়িও দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওই বাড়িতে ডাক্তারসহ ১৭ জন থাকার ব্যবস্থা করেছেন তিনি। এ সময় নিজে অন্যত্র পরিবার নিয়ে থাকার সিদ্ধান্ত নেন সুমন।ব্যারিস্টার সুমন জানান, তার বাড়ি ব্যবহারের জন্য প্রস্তাব আকারে স্বাস্থ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তার গাড়ি ও বাড়ি ব্যবহার করে যাতে ডাক্তাররা আরো বেশি সেবা দিতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন চিকিৎসকরা তাই তার এ সিদ্ধান্ত।এর আগে ব্যারিস্টার সুমন তার ৪১ দিনের বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা করোনার জন্য দরিদ্রদের কল্যাণে ব্যয় করেন। তিনি পাঁচ জন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিকেল টিমও গঠন করেন।এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, আমরা ব্যারিস্টার সুমনের দেয়া গাড়ি ব্যবহার করছি। এটি প্রতিদিন আসে।হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আমরা প্রস্তাব পেয়েছি। যখন প্রয়োজন হবে আমরা সিদ্ধান্ত নেব। তবে এ মুহূর্তে জেলা শহরে এ ধরনের সুবিধা বেশি প্রয়োজন। এদিকে হবিগঞ্জে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্তের পর হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জন্য হোটেল বুকিং করেছে জেলা প্রশাসন। এ পরিস্থিতিতে হোটেলে থেকেই হাসপাতালে দায়িত্ব পালন করতে পারবেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন