News71.com
 Bangladesh
 12 Apr 20, 10:36 AM
 358           
 0
 12 Apr 20, 10:36 AM

কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরদের তালিকা করার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়॥

কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরদের তালিকা করার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়॥

নিউজ ডেস্কঃ কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হচ্ছে। এরপর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই তালিকা করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন শনিবার বলেন, সরকারি আদেশে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। কিন্তু কেউ কেউ কর্মস্থলে থাকছেন না। এতে এই দুর্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমসহ কিছু কাজে সমস্যা হচ্ছে। এ জন্য অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাসের কারণে ছুটি দেওয়া হলেও প্রতিটি প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ছুটির যে আদেশ জারি করা হয়েছে, তাতেও বলা হয়েছে, ‘বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।’ কিন্তু অভিযোগ উঠেছে, অনেকে কর্মস্থলে না থেকে গ্রামের বাড়িতে ছুটি কাটাচ্ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে এটি বেশি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন