News71.com
 Bangladesh
 12 Apr 20, 10:29 AM
 352           
 0
 12 Apr 20, 10:29 AM

অবৈধ বাংলাদেশিদের বিনা খরচে দেশে ফেরত পাঠাতে চায় কুয়েত॥

অবৈধ বাংলাদেশিদের বিনা খরচে দেশে ফেরত পাঠাতে চায় কুয়েত॥

নিউজ ডেস্কঃ নিজ দেশে ফেরার জন্য অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এ ক্ষেত্রে যারা নিজ দেশে বা বাংলাদেশে ফিরতে চান তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বরং দেশে ফেরার জন্য যাবতীয় খরচ বহন করবে দেশটির সরকার।রোববার (১২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, কুয়েত সরকার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের। এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশকিছু সুবিধা হবে।সেগুলো হলো- কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ। প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার। সাধারণ নিয়মে আবার কুয়েত আসার সুযোগ। কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে, যেখানে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন