News71.com
 Bangladesh
 12 Apr 20, 10:24 AM
 238           
 0
 12 Apr 20, 10:24 AM

রাজধানীর দরিদ্রদের জন্য ৬ টন খাদ্য সহায়তা দিলেন মুসলিম রাষ্ট্রদূতরা॥

রাজধানীর দরিদ্রদের জন্য ৬ টন খাদ্য সহায়তা দিলেন মুসলিম রাষ্ট্রদূতরা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন্য ছয় টন খাদ্য সহায়তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মুসলিমপ্রধান দেশের রাষ্ট্রদূতরা।শনিবার (১১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন তারা। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান।রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের ইউসেফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের ইসা ইউসেফ ইসা আলদুহাইলান, মিশরের ওয়ালিদ আহমেদ শামসেলদিন ও ইন্দোনেশিয়ার রিনা প্রিত্যসমিয়ারসি সোয়েমারনো প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন