
নিউজ ডেস্কঃ জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জে করোনা ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০ জন। সিভিল সার্জন, করোনা ফোকাল পারসন ও ৫ জন চিকিৎসকসহ আক্রান্ত আছেন আরো ৮৫ জন। অথচ করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই ঝুঁকি ও শঙ্কা বাড়ছে জনমনে।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের রোগীদের যেনো এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়।তিনি বলেন, হাতজোড় করে অনুরোধ করছি, জরুরি ভিত্তিতে এখানে ল্যাব স্থাপন করুন।