News71.com
 Bangladesh
 11 Apr 20, 06:26 PM
 85           
 0
 11 Apr 20, 06:26 PM

রাজধানীর রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন॥ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন॥ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকেলে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরার ওয়াপদা রোডের পিজিসিবি পাওয়ার হাউসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এতে করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানানো হয়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন