News71.com
 Bangladesh
 11 Apr 20, 06:21 PM
 102           
 0
 11 Apr 20, 06:21 PM

করোনার সংক্রমন রোধে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড॥

করোনার সংক্রমন রোধে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড॥

নিউজ ডেস্কঃ দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোভিড-১৯ সংকট মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য ২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে, যা স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। আজ শনিবার (১১ এপ্রিল) ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলির সঙ্গে মূল্যায়ন করছে। এছাড়াও, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বৈশ্বিক কোভিড-১৯ আবেদনে সুইজারল্যান্ড ১৪.৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১২৬ কোটি টাকা প্রদান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন