News71.com
 Bangladesh
 11 Apr 20, 06:18 PM
 100           
 0
 11 Apr 20, 06:18 PM

বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি ॥ আওতার বাইরে শুধুমাত্র চীন

বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি ॥ আওতার বাইরে শুধুমাত্র চীন

নিউজ ডেস্কঃ চীন ছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে (মোট ১৬টি) দেশ-এর ক্ষেত্রে কার্যকর হবে। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন