News71.com
 Bangladesh
 11 Apr 20, 10:58 AM
 497           
 0
 11 Apr 20, 10:58 AM

দোকানপাট বন্ধ রাখার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি॥

দোকানপাট বন্ধ রাখার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দোকানপাট বন্ধ রাখার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গতকাল শুক্রবার সরকার সাধারণ ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে। এরপর দোকানমালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া ও সহ-সভাপতি তৌফিক এহেসান এক যুক্ত বিবৃতিতে দোকান বন্ধের সময় বাড়ানোর কথা জানান। বিবৃতিতে বলা হয়, বন্ধের সময় কাঁচাবাজার, শপিং মল, নিত্যপণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। বিবৃতিতে সব দোকানমালিক ও কর্মচারীকে নিজের ও দেশের সবার সুরক্ষার স্বার্থে ঘরে অবস্থান করার অনুরোধ জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন