
উজ ডেস্কঃ নামেই লকডাউন। শুধু নোটিশ আর রাস্তা বন্ধ করেই যেন দায়িত্ব শেষ। নেই কোনো তদারকি। লকডাউন করা বেশিরভাগ এলাকার চিত্র এমন। কিছু এলাকায় স্বেচ্ছাসেবকরা দায়িত্বপালন করলেও তারাও খাচ্ছেন হিমশিম। সমাজ বিজ্ঞানীরা বলছেন, প্রশাসনের তদারকি না বাড়ালে এতে কোনো সুফল মিলবে না।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর অর্ধশতাধিক এলাকা লকডাউন করেছে প্রশাসন। অনেক এলাকার বাসিন্দারা নিজেরা নিয়েছেন এ উদ্যোগ। কিন্তু স্পর্শকাতর এলাকাগুলোতে নেই প্রশাসনের কোনো তৎপরতা। শুধু নেটিশ আর রাস্তা বন্ধ করেই যেনো দায়িত্ব শেষ। রাজধানীর এ রকম বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছ।স্থানীয়দের একজন বলেন, লক করার পর থেকে প্রশাসনের কাউকে আর দেখি না।ঠুনকো অজুহাতে যে যার মতো বের হচ্ছেন, ঘুরছেন, দিচ্ছেন আড্ডা। রাজধানীর শেরে বাংলা নগর বস্তিতে একজন করোনা আকান্ত হওয়ার পর ২৭১ পরিবার এখন লকডাউনে। কোনো ধরনের সীমানা প্রাচীর না থাকায় স্বেচ্ছাসেবকরা লাঠি হাতে লকডাউনের বিষয়টি নিশ্চিত করছেন। যাতে কেউ বস্তিতে প্রবেশ করতে না পারে আবার কেউ বস্তি থেকে বের হতে না পারে।'বস্তিবাসীর অভিযোগ করে জানান, তাদের বাঁচার জন্যতো তাদের পেটে খাবার পড়া দরকার। তাদের ঘরে বাজার নেই। কি আছে সেটা শুধু তারাই জানে। তাদের কষ্ট বোঝার মত কেউ নেই। খাবার না দিয়েই তাদের লকডাউন করে দিছে।