News71.com
 Bangladesh
 09 Apr 20, 09:45 PM
 66           
 0
 09 Apr 20, 09:45 PM

বিদেশে আটকেপড়া সকল প্রবাসীদের ফেরত আনা হবে॥ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে আটকেপড়া সকল প্রবাসীদের ফেরত আনা হবে॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিভিন্ন কারণে বিদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের করণীয় চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।তিনি বলেন, করোনাভাইরাস সংকটে বিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে।তিনি আরো বলেন, আমি ও প্রবাসী কল্যাণমন্ত্রী বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছি, যারা আমাদের নাগরিকদের এ সংকটে তাদের দেশে সহায়তা দিয়ে যাচ্ছে তাদের।এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময়, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ফিরিয়ে আনতে করণীয় ঠিক করার পাশাপাশি করোনার পরিস্থিতিতে বিভিন্ন দেশের সহায়তা প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন