News71.com
 Bangladesh
 09 Apr 20, 12:52 PM
 145           
 0
 09 Apr 20, 12:52 PM

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের আরও চার জেলায় ‘লকডাউন’ ॥

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের আরও চার জেলায় ‘লকডাউন’ ॥

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জের পর আরো চারটি জেলা লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার লকডাউন করা চার জেলা হলো নরসিংদী, জামালপুর, যশোর ও কক্সবাজার। এ সময় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিন-রাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ, ওষুধ, চিকিৎসাসেবায় ব্যবহৃত ব্যক্তি ও গাড়ি আওতাবহির্ভূত থাকবে।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা ও উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। গতকাল রাত ৯টায় এ ঘোষণা দেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উল্লেখ্য, মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়ায় এক জন ও মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের এক ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন