News71.com
 Bangladesh
 08 Apr 20, 10:13 PM
 94           
 0
 08 Apr 20, 10:13 PM

ঘর নির্মাণে চাঁদা না দেয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা॥ বোমাবাজি

ঘর নির্মাণে চাঁদা না দেয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা॥ বোমাবাজি

নিউজ ডেস্কঃ বসত ঘর নির্মাণে চাঁদা দিতে অস্বীকার করায় নোয়াখালীর বেগমগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, বোমাবাজি এবং ছেলের মাথায় কুপিয়েছে সন্ত্রাসীরা।বুধবার (৮ এপ্রিল) নিজেদেরকে যুবলীগের নেতা কর্মী পরিচয় দেয় একদল সন্ত্রাসী এ হামলা চালায়।স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার পর হামলাকারীরা বাড়ির সামনে দুই ঘণ্টার বেশি সময় অবরোধ সৃষ্টি করে আহত মো. সোলাইমান সুমনকে হাসপাতালে নিতে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ আসলে তাদের সহযোগিতায় সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, ফেব্রুয়ারিতে নিজের ভিটায় চার রুমের একতলা পাকা পাড়ি নির্মাণ শুরু করেন তিনি। এরপরই তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে স্থানীয় শাকিল ও লিটনরা। চাঁদা দিতে অস্বীকার করার পর রাতে ওয়াজি উল্লার বড় ছেলে মামুনের দোকান লুট হয়। এরপর বোমাবাজি ও ছোট ছেলেকে কোপানোর এই ঘটনা ঘটে।মুক্তিযোদ্ধা ওয়াজি উল্লাহ বলেন, সকাল অনুমান ১১টার দিকে আমি বাড়ির সামনে রাস্তার পাশের ভিটায় কাজ করতেছিলাম। তখন বড় বাড়ির খোরশেদ আলমের ছেলে শাকিল মাহমুদ এসে আমার খুব কাছে বোমা ফাটায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন