News71.com
 Bangladesh
 08 Apr 20, 10:11 PM
 90           
 0
 08 Apr 20, 10:11 PM

করোনা এড়াতে সাতক্ষীরায় সঙ্গে পাশের জেলার যান চলাচল নিষিদ্ধ ।।

করোনা এড়াতে সাতক্ষীরায় সঙ্গে পাশের জেলার যান চলাচল নিষিদ্ধ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাকে করোনাভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকিমুক্ত রাখতে জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সব সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্ত জরুরি সেবা ব্যতীত সব প্রকার যান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।বুধবার (৮ এপ্রিল) দেয়া জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই সকল জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে। এরইপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে ওইসব জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্ত জরুরি সেবা ব্যতীত (যেমন-রোগীবাহী গাড়ি, ওষুধ পণ্যবাহী গাড়ি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মালা-মালবাহী গাড়ি) সব প্রকার যানবাহন ও চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন