
নিউজ ডেস্কঃ অবিলম্বে গ্রেফতার হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (অব) আব্দুল মাজেদের ফাঁসি রায় কার্যকরের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (০৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।কাদের বলেন, মাজেদের গ্রেফতারের পরও বঙ্গবন্ধু হত্যা মামলার আরও পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার পলাতক রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সেটাও আরও জোরদার করার দাবি জানাচ্ছি।করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।এর আগে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। দুপুর দেড়টার দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এ মৃত্যু পরোয়ানা জারি করেন।সোমবার (০৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে।