News71.com
 Bangladesh
 07 Apr 20, 07:21 PM
 98           
 0
 07 Apr 20, 07:21 PM

সরকারের সর্বোচ্চ পর্যায়ের সবুজ সংকেত॥ আইজিপি’র দায়িত্ব নিচ্ছেন বেনজীর আহমেদ

সরকারের সর্বোচ্চ পর্যায়ের সবুজ সংকেত॥ আইজিপি’র দায়িত্ব নিচ্ছেন বেনজীর আহমেদ

নিউজ ডেস্কঃ নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পাচ্ছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ। বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন তিনি। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বাংলাদেশের পক্ষে একটি মুসলিম দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই দুই শীর্ষ কর্মকর্তার নতুন নিয়োগের বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিমধ্যেই এ বিষয়ে চুড়ান্ত অনুমোদন মিলেছে। সরকারের শীর্ষ নীতিনির্ধারণী সূত্রে এ তথ্য জানা গেছে। এখন যেকোন সময়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই সন্মানজনক ও দায়িত্বশীল পদে নিয়োগ পাবেন বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত বেনজির আহম্মেদ। পুলিশের এই সর্বোচ্চ পদে নিয়োগের আগে তিনি র্যাবের মহাপরিচালক ছাড়াও দীর্ঘ সময় ঢাকা মেট্রপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পুলিশ বাহিনীতে যোগদানের শুরু থেকেই বিভিন্ন কর্মস্থলে মেধাবী, সৎ ও চৌকোস পুলিশ কর্মকর্তা হিসেবে বেনজীর আহমেদের নিজেকে তুলে ধরেছেন । সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন। বেনজীর আহমেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। র‌্যাবের ডিজির দায়িত্ব পালনের আগে প্রায় সাড়ে ৪ বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। নিজ কর্মদক্ষতায় তিনি ৩ বার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন। এ ছাড়া তিনি পুলিশের পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) অর্জন করেন। বেনজীর আহমেদের মতো দক্ষ, পেশাদার ও মেধাবী কর্মকর্তা আইজিপি দায়িত্ব নিয়ে বাংলাদেশ পুলিশকে আরও সাফল্য এনে দিবে বলে বিশ্বাস সকলের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন