News71.com
 Bangladesh
 07 Apr 20, 01:28 PM
 79           
 0
 07 Apr 20, 01:28 PM

বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন (অব.) মাজেদ গ্রেফতার॥

বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন (অব.) মাজেদ গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুস মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্যাপ্টেন মাজেদ দীর্ঘদিন পালিয়ে ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রণায় জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদকে (অব.) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি (সিটিটিসি) মিরপুর সাড়ে এগারো এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন- লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)।এছাড়ও এখনো ১২ জনের মধ্যে ৫ জন বিদেশে পালিয়ে রয়েছে। পলাতকরা হলেন- কর্নেল খন্দকার আব্দুর রশিদ, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, লে. কর্নেল এসএইচ নূর চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন