News71.com
 Bangladesh
 07 Apr 20, 11:32 AM
 146           
 0
 07 Apr 20, 11:32 AM

করোনা সংক্রমন॥ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ দেশের জন্য মারাত্মক সময়

করোনা সংক্রমন॥ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ দেশের জন্য মারাত্মক সময়

নিউজ ডেস্কঃ বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রথম শনাক্তের এক থেকে দেড়মাস পরে ভয়ঙ্কর হয়ে উঠে করোনা। সেই বিবেচনায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এ দেশের জন্য মারাত্মক সময় বলছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এলাকাভিত্তিক নয় দরকার দেশজুড়ে লকডাউন। তবে নিজেদের সীমাবদ্ধতা মাথায় রেখে পরিকল্পনা সাজালে করোনা মোকাবিলা সহজ হবে বলে মত তাদের।বিশ্বজুড়ে মহামারী তোলা করোনা বাংলাদেশে বলতে গেলে অনেকটা সহনীয় পর্যায়েই ছিলো। তবে শনাক্তের মাসখানেক পর এদেশেও স্বরূপে দেখা দিচ্ছে কোভিড-১৯। গত তিনমাসে বিশ্বব্যাপী করোনার প্রভাব পর্যবেক্ষণ করলে দেখা যায়- প্রথম শনাক্ত হওয়ার পর রোগীর সংখ্যা বেড়েছে গাণিতিক হারে। তখনই সীমিত আকারে দেখা দেয় কমিউনিটি ট্রান্সমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন