
নিউজ ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে ১৫ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে সাত ঘণ্টা ভাসার পরে সাগর থেকে অন্য ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের ওই জেলেদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলে বেলালের সঙ্গে ফোনে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করেছেন।কুয়াকাটার আলীপুর বন্দরের এফবি মা-মনি নামের ট্রলারটির মালিক ইসমাইল হোসেন জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। সকাল ১০টায় সাগর থেকে মাছ নিয়ে উপকূলে ফেরার পথে ট্রলারটি আচমকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলেও তিনি জানান।ঘটনার সত্যতা স্বীকার করে আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলে নিয়ে অন্য ট্রলারটি রাত পৌনে ১০টার দিকে আন্ধারমানিক নদীর মোহনা দিয়ে শিববাড়িয়া নদীতে প্রবেশ করেছে।