
নিউজ ডেস্কঃ কাতারে করোনায় চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন ফ্রি ভিসায় থাকা শ্রমিকরা। দোকানপাট বন্ধ থাকায় চিন্তিত প্রবাসী ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া তাদের বের না হওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির নেতারা।কাতারে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুই বাংলাদেশিসহ মারা গেছেন চার জন। বন্ধ রয়েছে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। বিভিন্ন অঞ্চল লকডাউন থাকায় বেকার হয়ে পড়েছেন ফ্রি ভিসায় থাকা শ্রমিকরা। এতে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। কর্মহীন শ্রমিকদের সাহায্যে কমিউনিটি নেতাদের এগিয়ে আসার আহবান প্রবাসীদের।একজন বলেন, কাতার প্রবাসী যারা ফ্রি ভিসা পেয়ে আসছে। তাদের পাশে আপনারা দাঁড়ান। তারা সবাই অনেক অসুবিধার মধ্যে রয়েছে।আরেকজন বলেন, আমরা প্রবাসীরা সবাই এখানে অনেক আতঙ্কে মধ্যে রয়েছি। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের আরো বেশি সচেতন হওয়ার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা।