News71.com
 Bangladesh
 06 Apr 20, 10:16 PM
 56           
 0
 06 Apr 20, 10:16 PM

দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মহীন মানুষের সহায়তার জন্য ইউএনও’র ‘ফুডবাস্কেট’ স্থাপন॥

দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মহীন মানুষের সহায়তার জন্য ইউএনও’র ‘ফুডবাস্কেট’ স্থাপন॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে ‘ফুডবাস্কেট’ (খাদ্যভান্ডার) স্থাপন করা হয়েছে। প্রশাসনিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী। তিনি উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করেছেন খাদ্যসামগ্রী সংগ্রহের ভান্ডার। নাম দিয়েছেন ‘ফুডবাস্কেট’। সরকারের নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন। ফুডবাস্কেট এ খাদ্যপণ্য গড়ে তোলার বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছেন এলাকার জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনসহ সর্বস্তরের মানুষ।

গত শনিবার (১ মার্চ) থেকে ফুডবাস্কেট এর কার্যক্রম শুরু করা হয়েছে। এই ফুডবাস্কেটে গত রবিবার (৫ মার্চ) বিকেল পর্যন্ত নগদ ২ লাখ ২৫ হাজার টাকা, ১০ টন চাল, ৬ টন ২৯০ কেজি আলু, ৩ টন ১০ কেজি লবণ, সয়াবিন তেল ৫০০ গ্রাম ওজনের ২ হাজার ৭৯৮ বোতল, ছোট সাবান ৩ হাজার ৫টা জমা পড়েছে। ইতোমধ্যে এগুলো সুস্থদের মাঝে বিতরণের জন্য প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। উপজেলা পর্যায়ে গঠিত ত্রাণ সংগ্রহ ও বিতরণী কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ বলেন, স্থানীয় দানশীল বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে ফুডবাস্কেটে খাদ্যপণ্য সংগ্রহ করে প্যাকেট তৈরির মাধ্যমে বাড়ী বাড়ী সেগুলো পৌঁছে দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন