News71.com
 Bangladesh
 06 Apr 20, 10:16 PM
 58           
 0
 06 Apr 20, 10:16 PM

আগামীকাল থেকে করোনায় মৃতদের লাশ দাফনের প্রশিক্ষণ শুরু হবে॥

আগামীকাল থেকে করোনায় মৃতদের লাশ দাফনের প্রশিক্ষণ শুরু হবে॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফন ও সৎকারের জন্য নিয়োজিতদের প্রশিক্ষণ দেবে সরকার। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাফন-কাফন কাজে নিয়োজিত (স্বেচ্ছাসেবক) ব্যক্তিদের করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দেয়া হবে। দেশের সব জেলার সিভিল সার্জন অফিস থেকে সংশ্লিষ্টদের সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্টদের কমপক্ষে তিন ফুট দূরত্বে অবস্থান করে এবং মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করে সিভিল সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. গানিয়া তাহমিনা ঝোরা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব সিভিল সার্জন বরাবর পাঠানো হয়। একই চিঠি দেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলা উপ-পরিচালক, আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান ও কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যানকে।

এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফন-কাফন ও সৎকার ব্যবস্থাপনা সম্পাদনে সার্বিক সহযোগিতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজমকে ফোকাল পয়েন্ট এবং আরেক যুগ্ম সচিব ড. মো. এনামুল হককে (বাজেট) বিকল্প ফোকাল পয়েন্ট নিয়োগ করেন। একই সাথে জেলা-উপজেলা পর্যায়ে করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফনের জন্য কমপক্ষে ১০ সদস্যের স্বেচ্ছাসেবক নির্বাচন করতেও দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন