News71.com
 Bangladesh
 06 Apr 20, 09:54 PM
 59           
 0
 06 Apr 20, 09:54 PM

মাদারীপুরে সুস্থ হয়ে ফেরা দুজন আবারও নতুন করে করোনায় আক্রান্ত॥

মাদারীপুরে সুস্থ হয়ে ফেরা দুজন আবারও নতুন করে করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হওয়ার ৯ দিনের মাথায় দুই ব্যক্তির শরীরে আবারো দেখা দিয়েছে করোনা ভাইরাসের উপসর্গ। তাদের জরুরী ভিত্তিতে রাখা হয়েছে সদর হাসপাতালের আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা।জেলার স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর গত ২৭ মার্চ জেলা সদর হাসপাতাল থেকে একই পরিবারের ৫ জনকে রিলিজ দেয়া হয়। পরবর্তীতে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। কিন্তু তাদের মধ্যে দুইজনের শরীরে আবারো এই রোগের উপসর্গ দেখা দিলে আইইডিসিআর’এর টিম পুনরায় নমুনা সংগ্রহ করে। দুইজনের শরীরে পুনরায় পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। ফলে দ্রুত তাদের সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এদের একজন পুরুষ ও একজন নারী। এর বাইরে ভর্তি রয়েছেন আরো দুইজন। মোট ৪ জন রোগী মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।স্থানীয়রা জানান, সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশীদের ডেকে মিলাদ পড়েন ওই তারা। তবে পরে নতুন করে তাদের শরীরে করোনার উপসর্গ প্রকাশ পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন