News71.com
 Bangladesh
 06 Apr 20, 01:37 PM
 188           
 0
 06 Apr 20, 01:37 PM

সাবেক এমপিসহ আমেরিকায় করোনায় ৭৮ বাংলাদেশির মৃত্যু॥

সাবেক এমপিসহ আমেরিকায় করোনায় ৭৮ বাংলাদেশির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭) করোনা আক্রান্ত হয়ে শনিবার (৪ এপ্রিল) নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে মারা গেছেন। বেশ কিছুদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।এ নিয়ে নিউইয়র্ক অঞ্চলে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল গত ১৪ মার্চ থেকে।হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে মারা গেছেন তাহমিনা ইসলাম খান তমা (৩০)। জামালপুরের ইসলামপুর উপজেলা সদরের বাসিন্দা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে এসেছিলেন।এদিকে ৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনে কামাল আহমেদ (৬৬), রাফায়েল (৪৫), বাবুল (৬০), আতাউর রহমান (৫৬) নামে আরও ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ দিয়েছেন স্বজনেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন