News71.com
 Bangladesh
 06 Apr 20, 11:40 AM
 75           
 0
 06 Apr 20, 11:40 AM

নারায়ণগঞ্জ সদর উপজেলা ‘লকডাউন’॥

নারায়ণগঞ্জ সদর উপজেলা ‘লকডাউন’॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু এবং আরো নয়জনের শরীরে এ ভাইরাস শনাক্তের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। করোনা মোকাবেলায় অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে এবার কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদর উপজেলার তিনটি থানা এলাকাকে এক প্রকার অঘোষিত লকডাউন করতে যাচ্ছেন তারা। রোববার (৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের এক জরুরি সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে।করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রথমেই সদর উপজেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখানকার বাসিন্দাদের ঝুঁকিমুক্ত করতে চাইছেন তারা। এর পাশাপাশি করোনাভাইরাস যাতে এখান থেকে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে তারা দেখছেন।তবে কোনো কোনো গণমাধ্যমে জেলা প্রশাসন সদর উপজেলার তিন থানায় কারফিউ জারি করেছে বলে সংবাদ প্রচার হয়।


এ বিষয়ে জানতে চাইলে সময় নিউজ রাত সাড়ে এগারোটায় মুঠোফোনে জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সাথে যোগাযোগ করলে কারফিউ জারির বিষয়টি অস্বীকার করেন তারা দুজনই।জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে রাত আটটা থেকে সোয়া দশটা পর্যন্ত এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই জরুরি সভায় সেনা কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।সভায় করোনা পরিস্থিতির বর্তমান ভয়াবহতার চিত্র তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন