News71.com
 Bangladesh
 06 Apr 20, 10:58 AM
 93           
 0
 06 Apr 20, 10:58 AM

সৌদিতে কারফিউ মানছেন না অনেক বাঙ্গালী প্রবাসীরা॥

সৌদিতে কারফিউ মানছেন না অনেক বাঙ্গালী প্রবাসীরা॥

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কোভিড-নাইনটিন মোকাবিলায় অনির্দিষ্টকালের কারফিউ থাকলেও প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ঝুঁকি নিয়ে বাইরে কাজ করছেন। এতে বাঙালিদের মধ্যে বাড়ছে সংক্রমণের শঙ্কা।ইতোমধ্যে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৪শ’ মানুষ। বাংলাদেশিসহ মারা গেছেন ২৯ জন। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির ঘোষণা দেয়া আছে, তবুও জীবিকার তাগিদে রাস্তায় দাঁড়িয়ে হকারি করছেন প্রবাসীরা। সৌদি আরবের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা কারফিউ চললেও রিয়াদে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তা না থাকায় এর সুযোগ নিচ্ছেন প্রবাসীরা।করোনা মহামারি হওয়ার আগে বিশেষ ক্যাটাগরিতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফেরার কথা ছিল অনেক প্রবাসীর। কিন্তু এ নিয়ে দূতাবাসের কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ রয়েছে। লুকিয়ে কাজ করায় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন প্রবাসীরা।সৌদি আরবে গত ৩ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন