News71.com
 Bangladesh
 05 Apr 20, 10:05 PM
 84           
 0
 05 Apr 20, 10:05 PM

করোনা সংক্রমনের আশঙ্কায় তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত ঘোষণা॥

করোনা সংক্রমনের আশঙ্কায় তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত ঘোষণা॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণে তাবলিগ জামাতের এক মুসল্লি আক্রান্ত হওয়ার পর এবার সংগঠনটি তাদের সমস্ত দাওয়াতি কার্যক্রম বন্ধ করেছে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাতের একাংশের প্রধান মাওলানা জুবায়ের আহমেদের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাবলিগ জামাতের জনসম্পৃক্ততা হয় এমন সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। তবে এটা আজ থেকে নয়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রথম থেকেই সব এলাকায় নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত থাকবে বলেও তিনি জানান।

এদিকে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের মুরুব্বি মাওলানা আব্দুল্লাহ মুনসুর শেখ বলেন, ‘করোনা ভাইরাসের এই সঙ্কট মুহূর্তে সরকারের সকল নির্দেশনা মানার জন্য সবাইকে বলা হয়েছে।’ গতকাল শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ফরিদপুরের নগরকান্দা থেকে সিঙ্গাইরে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমে গিয়েছিলেন। এ ঘটনা জানাজানি হলে গতকাল রাত ১২টায় সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন