News71.com
 Bangladesh
 05 Apr 20, 10:00 PM
 100           
 0
 05 Apr 20, 10:00 PM

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবি শিক্ষকদের দুইদিনের বেতন প্রদান॥

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবি শিক্ষকদের দুইদিনের বেতন প্রদান॥

জাবি প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। রবিবার (৫ এপ্রিল) জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “শিক্ষক সমিতির কার্যনির্বাহী পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে সাধারণ সভা ডাকা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে মোবাইলে কথা বলে তাদের মতামত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষক তাদের দুই দিনের বেতনের অর্থ এ তহবিলে প্রদান করবেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন