
নিউজ ডেস্কঃ শেরপুরে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল হওয়ায় প্রাণ গেল ১৩ বছরের এক কিশোরীর। শনিবার নালিতাবাড়ি সেবা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।শেরপুরের নালিতাবাড়ির পিঠাবুনি এলাকায় গত শুক্রবার পরীক্ষা নিরীক্ষার জন্য স্থানীয় সেবা ডায়াগনষ্টিক সেন্টারে নেয়া হয় ১৩ বছরের হাবিবাকে। পরীক্ষায় তার রক্তের গ্রুপ এবি পজিটিভ বলে জানানো হয়। পরদিন তাকে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকদের পরামর্শে আগেই দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে ক্রস-ম্যাচে দেয়া হয়। রক্তের গ্রুপ না মেলায় সদর হাসপাতালে আবারো করা পরীক্ষায় তার গ্রুপ ও পজিটিভ বলা হয়। রক্ত দিতে দেরি হওয়ায় ততক্ষণে মৃত্যুর কাছে হেরে যান পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট্ট হাবিবা।একজন বলেন, কাগজে বি পজেটিভ লিখে দিছে, সেই অনুযায়ী রক্ত সংগ্রহ করা হয়েছে। পরে ওই রক্তের সঙ্গে মেয়েটার রক্তের মিল না থাকায়। মেয়েটি তাৎক্ষণিভাবে মারা যায়।আরেকজন বলেন, আমরা সরকারের কাছে এর জন্য বিচার চাই।রক্ত পরীক্ষায় ভুল গ্রুপ নির্ণয়ের অভিযোগ অস্বীকার করে সেবা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।