News71.com
 Bangladesh
 05 Apr 20, 07:14 PM
 130           
 0
 05 Apr 20, 07:14 PM

টাঙ্গাইলের মির্জাপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষ॥ নিহত ৬, আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষ॥ নিহত ৬, আহত ৪

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা এবং প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন, হাশেম আলীর ছেলে আশরাফুল, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রেনু আক্তার, জাকির হোসেন এবং সিএনজি চালক হৃদয় হোসেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গিয়াস উদ্দীন জানান, সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলার হাটুভাঙা থেকে সখিপুরগামী মার্টি ভর্তি একটি ড্রাম ট্রাক গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিছন থেকে আসা অন্য আরেকটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে সিএনজি চালিত অটোরিক্সা ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরো কমপক্ষে ৭ জন।


পরে স্থানীয় লোকজন এবং পুলিশ আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার সময় আরো এক জনের মৃত্য হয়। বাকী ৬ জনকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে ড্রাম ট্রাকের চালক পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এদিকে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মাটি ভর্তি ড্রাম ট্রাক প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। আজ বেপরোয়াভাবে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন