News71.com
 Bangladesh
 05 Apr 20, 06:45 PM
 117           
 0
 05 Apr 20, 06:45 PM

করোনা আক্রান্ত হয়ে কানাডায় বাংলাদেশির মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে কানাডায় বাংলাদেশির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। কানাডার অটোয়ায় চিকিৎসাধীন অবস্থায় এবার এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। কোভিড উনিশে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মারা গেছেন ৫ হাজার ৮০০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৬৫ হাজার। আক্রান্ত ১২ লাখের বেশি মানুষ।ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। মৃতের সংখ্যা ৪০ জন ছাড়িয়ে যাওয়ায়, অত্যাবশ্যকীয় না হলে ঘর থেকে বের না হতে নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি জনসমাগম এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল।সংকট কাটিয়ে উঠতে জোর চেষ্টা চালাচ্ছে ইরান। পথ-ঘাটে জীবাণুনাশক ছিটাচ্ছে দেশটির ইসলামিক রেভ্যুলেশন গার্ডের বিশেষ বাহিনীর সদস্যরা। দেশটিতে করোনায় প্রতিদিনই শতাধিক মৃত্যুতে উৎকণ্ঠায় সাধারণ মানুষ। আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের।এদিকে, বেলজিয়াম, ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য দেশেও পরিস্থিতির অবনতি হচ্ছে। গৃহবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্বজুড়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬৪ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন