News71.com
 Bangladesh
 05 Apr 20, 11:17 AM
 101           
 0
 05 Apr 20, 11:17 AM

ট্রাক-কাভার্ড ভ্যান সংকটে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট॥ পন্য পরিবহনে বিশৃঙ্খলা

ট্রাক-কাভার্ড ভ্যান সংকটে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট॥ পন্য পরিবহনে বিশৃঙ্খলা

নিউজ ডেস্কঃ জরুরি প্রয়োজনে চট্টগ্রাম বন্দর পুরোদমে চালু রাখা হলেও ট্রাক-কাভার্ড ভ্যান সংকটে ভয়াবহ কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। গত ৮ দিনে ২৭ হাজার পণ্যবাহী কন্টেইনার আসলেও তার বিপরীতে ডেলিভারি হয়েছে মাত্র সাড়ে ১২ হাজার কন্টেইনার। এ অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনারের স্তূপ জমে গেছে।২৬ মার্চ সরকারি বন্ধের শুরু থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ বেড়েছে। কন্টেইনার আনলোডও হয়েছে ২৬ হাজার ৬৪৫ টিইউএস। কিন্তু তার বিপরীতে কন্টেইনার ডেলিভারি মাত্র ১২ হাজার ৫১২ টিইউএস। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের ভয়াবহ কন্টেইনার জট সৃষ্টি হয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, ট্রান্সপোর্ট এবং লেবার পর্যাপ্ত নেই। ট্রান্সপোর্ট এবং লেবার যদি পর্যাপ্ত হতো তবে ক্লিয়ারেন্সটা বাড়তো। বন্দরের তথ্য অনুযায়ী, আগে প্রতিদিন বন্দরে ১৫ হাজারের বেশি ট্রাক-কার্ভাড ভ্যান এবং কন্টেইনারবাহী লরি আসা-যাওয়া করতো। এখন তা এক থেকে দু'হাজারের বেশি হচ্ছে না। মূলত ড্রাইভার হেলপার সংকটে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু বলেন, ড্রাইভাররা তাদের নিরাপত্তা জনিত কারণে তাদের বাড়িঘরে চলে গেছেন। বাড়িঘরে চলে যাওয়ায় তারা এখন ব্যাকও করতে পারছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন