News71.com
 Bangladesh
 04 Apr 20, 07:15 PM
 213           
 0
 04 Apr 20, 07:15 PM

করোনা বিষয়ে প্রতিদিন ২১শ’ চিকিৎসক মোবাইলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন॥

করোনা বিষয়ে প্রতিদিন ২১শ’ চিকিৎসক মোবাইলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন॥

নিউজ ডেস্কঃ দৈনিক প্রায় ২১শ’ স্বেচ্ছাসেবী চিকিৎসক করোনা বিষয়ে মোবাইল ফোনে জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান। তিনি জানান, দেশে বর্তমানে করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ২২ হাজার ৭৭৯ জন। এদের মধ্যে ২ হাজার ১১৮ জন চিকিৎসক মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৫০ জন এবং ৩৩৩ নম্বরে ২ হাজার ৬৮ জন চিকিৎসক বিনামূল্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।

তিনি বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে হাসপাতালে না এসে ঘরে বসে ১৬২৬৩ ও ৩৩৩ এবং আইইডিসিয়ার’র হটলাইন ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহ্বান জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৬২ হাজার ১৭৩টি, ৩৩৩ নম্বরে ১ হাজার ৫৪১টি এবং আইইডিসিয়ারের হটলাইন নম্বরে ৩ হাজার ৮৯টিসহ সর্বমোট ৬৬ হাজার ৮০৩টি ফোন কল এসেছে। এর বেশিরভাগই কোভিড-১৯ সংক্রান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন