News71.com
 Bangladesh
 04 Apr 20, 07:07 PM
 105           
 0
 04 Apr 20, 07:07 PM

তৃতীয় লিঙ্গের ৫শ’ মানুষকে সহায়তা দিলেন ডিএনসিসি মেয়র আতিক।।

তৃতীয় লিঙ্গের ৫শ’ মানুষকে সহায়তা দিলেন ডিএনসিসি মেয়র আতিক।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে তৃতীয় লিঙ্গের ৫শ' মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগামী সপ্তাহে আরও ৫শ' তৃতীয় লিঙ্গের মানুষকে ত্রাণ দেয়া হবে বলেও জানান মেয়র। এসময় মেয়র জানান, ফেসুবকের মাধ্যমে যোগাযোগ করলে দরিদ্র মানুষদের ঘরে গিয়ে ত্রাণ পৌছেঁ দেয়া হবে।শনিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে সুশৃঙ্খলভাবে ত্রাণ নিতে হাজির হন, উত্তর সিটির বাসিন্দা তৃতীয় লিঙ্গের বাসিন্দারা। এসময় মুখে মাস্ক, হাতে গ্লাভস আর নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ করে তারা। ত্রান বিতরণ শেষে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনা সংকট চলাকালীন সময়ে নগরীর তৃতীয় লিঙ্গের মানুষদের সার্বিক সহায়তা করবে সিটি করপোরেশন। একইসঙ্গে নগরবাসীকে করোনা সর্তকতা মেনে চলার আহ্বান জানান মেয়র। এসময় শৃঙ্খলা বজায় রেখে ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন