News71.com
 Bangladesh
 04 Apr 20, 07:05 PM
 84           
 0
 04 Apr 20, 07:05 PM

জামিনের মেয়াদ শেষ হওয়াদের বিশেষ সুবিধা ঘোষণা করল সুপ্রিমকোর্ট॥

জামিনের মেয়াদ শেষ হওয়াদের বিশেষ সুবিধা ঘোষণা করল সুপ্রিমকোর্ট॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত আদালতে ছুটি থাকায় জামিন বা অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি এবং বিশেষ আইনে আপিল দায়েরের সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এর সঙ্গে সংযুক্ত রয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে সঙ্কটময় সময় বিবেচনা করে ইতোমধ্যে যে সব ফৌজদারি মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে বা যে সব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেয়া বা যে সব দেওয়ানি মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থিতাবস্থার আদেশ দেয়া হয়েছে; সে সব মামলার আদেশের কার্যকারিতা আদালত খোলার তারিখ হতে দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে মর্মে গণ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন